Wednesday, May 6, 2026

থানার সামনে দুর্ঘ*টনা, লরির ধা*ক্কায় মৃ*ত্যু পুলিশের!

Date:

Share post:

অন্যান্য দিনের মতো শনিবার সকালেও ডিউটিতে যাচ্ছিলেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur Police Station) কনস্টেবল শিশির মন্ডল (Sisir Mondal)। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চেপে ডিউটিতে আসার পথেই থানার সামনে লরির ধাক্কায় (Road Accident) তাঁর মৃ*ত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ঠাকুরপুকুর থানার কনস্টেবল বছর ৪৪ – এর শিশির মণ্ডল, আনুমানিক ছটা নাগাদ থানার কাছে যখন ইউ টার্ন নিচ্ছিলেন সেই সময় পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Vidyasagar State General Hospital) নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঠাকুরপুকুর থানার পুলিশ লরি আটক করেছে তবে চালক এখনও পলাতক। ঘটনায় শোকের ছায়া ওই পুলিশকর্মীর পরিবারে।

 

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...