Friday, May 15, 2026

বিরোধীরা শুধুই ভাষণে, কামারহাটি সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

Date:

Share post:

ভাষণবাজিতেই সক্রিয় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। ফের একবার তা প্রমাণিত হল কামারহাটি পুরসভার(Kamarhati Municipalty) সমবায় নির্বাচনে। শুক্রবার নির্বাচন(Election) সম্পন্ন হয়েছিল কামারহাটি পুরসভার এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন। শনিবার এই নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা গেল বিরোধীদের শূন্য করে তৃণমূল(TMC) সমর্থিত প্যানেলের ১২ জন প্রাথীই জয়লাভ করেছেন। তবে নির্বাচনে হারের পর চেনা সুরে শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরকর্মচারীদের নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে তা এই সমবায়ের ভোটেই অনেকটাই নির্ভর করে। প্রায় ৫০০ জন পুরসভার কর্মী ভোটার এই নির্বাচনে ভোট দেন। ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসক এবং বিরোধী দল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর এদিন শাসকদলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছে সিপিএম এবং কংগ্রেস। কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, এই কো-অপারেটিভ ফান্ডে প্রায় পাঁচ কোটি টাকা আছে। সেই টাকা লুঠ করার জন্যই পরিকল্পনা করে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁদের ভয় দেখানো হয়। ভোটের নামে প্রহসন করা হয়। পাশাপাশি ভোটের দিন মানস মুখোপাধ্যায়কে হেনস্থা করারও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

যদিও সিপিএমের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “সমবায়ের নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী বলে কিছু হয় না। সবাই পুরসভার কর্মী। মারধর এবং ভোট লুঠের অভিযোগ মিথ্যা। মানস মুখোপাধ্যায় পুরকর্মী নন। তাই তিনি ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দিয়েছেন।”

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...