Saturday, June 27, 2026

উত্তর দিনাজপুরে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! গু.রুতর জ.খম ৫ শিশু, পু.ড়ে ছাই একাধিক বাড়ি

Date:

Share post:

উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহারে (Itahar) ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে পুড়ে ছাই কমপক্ষে ১৬ টি বাড়ি। দুর্ঘটনায় জখম হয়েছে ৫ শিশু (Child)। আহত শিশুদের প্রত্যেককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে রান্না করার সময় আচমকাই ফেটে যায় গ্যাস সিলিন্ডার (Gas Cylinder)। এরপরই আগুন লেগে যায় গোটা বাড়িতে। মুহূর্তের মধ্যে আশপাশের একাধিক বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে আটকে পড়েন কয়েকজন। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বাড়ির বাইরে না বেরোতে পেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। পরে দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে বাইরে বেরিয়ে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। এদিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

তবে এদিন আগুন ছড়িয়ে পড়ার পরই খবর দেওয়া হয় দমকলে। মূলত ইটাহারের এই এলাকায় নিম্নবিত্ত পরিবারের বসবাস। রবিবার সকালে আচমকাই আগুন লাগার ঘটনায় রীতিমতো ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। জানা গিয়েছে, এদিন টাকা পয়সা সহ ঘরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী।

 

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...