Saturday, May 16, 2026

রিঙ্কুর অসাধারণ ইনিংসের পর ভিডিও কলে শ্রেয়স, ছবি পোস্ট কেকেআরের

Date:

Share post:

রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। প্রায় হারা ম‍্যাচ জিতিয়ে দেন তিনি। শেষ ওভারে রিঙ্কুর ব‍্যাটিং-এর তান্ডবে জয় লাভ করে কেকেআর। আর এরপরই রিঙ্কুকে নিয়ে শুরু হয় সেলিব্রেশন। রিঙ্কুর দুরন্ত ইনিংসের পর রিঙ্কুকে অভিনন্দন জানাতে ভিডিও কল করলেন দলের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়র। সেই কথোপকথন নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর।

কলকাতার তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেটি ঠিক একরকম। “কোথায় ম্যাচের নায়ক? ওর কাছে আগে যাও। রিঙ্কুর হাতে ফোন দেওয়া মাত্র চেঁচাতে থাকেন শ্রেয়স। রিঙ্কু বলতে থাকেন, সব ঈশ্বরের পরিকল্পনা ছিল। তা শুনে শ্রেয়স স্লোগান দিতে থাকেন, রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ।”

এখানেই না থেমে শ্রেয়স আরও বলতে থাকেন, “কী অসাধারণ ভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচটা জেতালে তুমি। রিঙ্কু জিজ্ঞাসা করেন, তুমি ম্যাচটা দেখেছ? শ্রেয়স হ্যাঁ বলেন। এরপরেই পিছন থেকে নীতীশ বলে ওঠেন, ভাই, তোমাকে খুব মিস করছি। শ্রেয়স বলেন, আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না। নীতীশ বলেন, রিঙ্কু আমাকে বলছিল এবার আর হেরে আসব না। ম্যাচটা শেষ করে আসব। শ্রেয়স বলেন,সত্যিই, গতবারের কথা খুব মনে পড়েছে। দারুণ খেলেছ রিঙ্কু।”

 

আরও পড়ুন:আজ সুপার কাপের প্রথম ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ গোকুলাম কেরালা

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...