Saturday, March 14, 2026

স্বামীজির ছবিতে কালি! মনীষীদের অ.সম্মানে ক্ষু.ব্ধ বিধাননগরের মেয়র, তদন্তে পুলিশ

Date:

Share post:

বিধাননগরের এ জে ব্লকে স্বামীজির ছবিতে কালি! সোমবার, প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি চোখে পড়ে স্থানীয়দের। স্বামী বিবেকানন্দের ছবির মুখে, হাতে-সহ ছবি জুড়ে বিক্ষিপ্ত ভাবে কালো কালি লেপে দেওযা হয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় বিধাননগরের (Bidhannagar) মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে (Krishna Chanraborty)। শোনামাত্রই পদক্ষেপ করেন তিনি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে (Police) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।

এই ঘটনায় বিধানগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এজে ব্লকের আবাসিক সমিতির সম্পাদক প্রশান্ত দাস (Prasanta Das)। মনীষীর অবমাননা প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি বলেন, “রাতের অন্ধাকারে যারা এই কাজ করেছে তাদের দ্রুত খুঁজে বের করা হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মনীষীদের সম্মান করেন। সেই রাজ্যে এই ধরনের কাজ আমরা রেয়াত করব না। বাংলার শিক্ষায় আঘাত করার একটি পরিকল্পিত অপরাধ বলে মনে করা হচ্ছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।“

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...