Monday, April 6, 2026

‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, ব্যাঙ্কের দেওয়া ঋণের একশো শতাংশ গ্যারান্টি নেবে রাজ্য!

Date:

Share post:

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’-এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের ব্যাংক ঋণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হল রাজ্য সরকার ।

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে সোমবার ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফান্ডের সিইও সন্দীপ ভার্মার সঙ্গে নবান্নে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে সংশ্লিষ্ট সংস্থা ব্যাংক ঋণের ৮৫ শতাংশ গ্যারান্টি দেবে। অন্যদিকে রাজ্য সরকার ১৫ শতাংশ গ্যারান্টি বহন করবে। বকলমে ব্যাঙ্কের দেওয়া রকমের ১০০ শতাংশ জামিনদার হল সরকার। ফলে এবার সব ধরনের সরকারি, রাষ্ট্রায়ত্ত, সমবায় ও বেসরকারি ব্যাংক এই প্রকল্পে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে আর পিছপা হবে না বলে মনে করছে রাজ্য। আবার ঋণের অঙ্কের ১০% ভর্তুকি দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- এনজেপি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসে চলল গু.লি! মৃত ১

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...