Friday, May 15, 2026

ভোগবিলাসী জীবনযাত্রা, সিপিএম রাজ্য কমিটির তোপের মুখে শতরূপ! নৈতিক জয় কুণালের

Date:

Share post:

তাহলে কি সফল কুণাল ঘোষের নীতি-শিক্ষা? এবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে ঝড় উঠল তরুণ নেতা।শতরূপ ঘোষকে নিয়ে। শতরূপের ২২ লাখি গাড়ি প্রসঙ্গ উঠে এল বৈঠকে। শতরূপের জীবন-যাত্রার সমালোচনায় মুখর বর্ধমান ও হাওড়া জেলা নেতৃত্ব। অনেকে তো সরাসরি তোপ দেগেছেন কসবা থেকে হারের হ্যাট্রিক করা শতরূপকে।

আরও পড়ুন:তৃণমূল নিয়ে বিরোধীদের এত মাথাব্যথা কেন? খোঁচা কুণালের

সিপিএম সূত্রে খবর, দুটি জেলা থেকে দলের নেতাদের জীবন যাপন সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, “ভালো বক্তা মানেই সংবাদমাধ্যমকে ডিল করতে পারবেন এমনটা নয়। তাদের জীবন যাপন নিয়ে সতর্ক থাকতে হবে।”

প্রসঙ্গত, দিন কয়েক আগে সর্বহারা দলের নতুন প্রজন্মের নেতা শতরূপ ঘোষের ভোগবিলাসী জীবনযাত্রার বিষয়টা তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতার অভিযোগ, শতরূপ বাইশ লাখি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ, মাত্র দেড় বছর আগে ২০২১ সালে ভোটে দাঁড়িয়ে নির্বাচনী হলফনামাতে শতরূপ নিজের ব্যাঙ্ক একাউন্টে দেখিয়ে ছিলেন মাত্র ২ লক্ষ টাকা।

তাহলে তিনি এখন ২২ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন কী করে? গাড়ি কেনার টাকার উৎস ব্যাঙ্ক লোন হতে পারে। কিন্তু যিনি পার্টির হোলটাইমার তাকে ব্যাঙ্ক কীসের ভিত্তিতে লোন দেবে? দুনম্বর হতে পারে তাঁর বাবা গাড়ি কেনার টাকা দিয়েছেন। সেক্ষেত্রে প্রশ্ন আসবে টাকা যদি বাবা দেয় তাহলে বাবার নামেই তো গাড়ি কেনা যেত।

কুণালের এমন অভিযোগের পর শতরূপ আলিমুদ্দিনে পার্টির সদর দফতরে বসে প্রেস কনফারেন্স করে নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে অশালীন মন্তব্য করেন। কিন্তু শতরূপ একবারের জন্যও নীতির প্রশ্নে ব্যাখ্যা করতে পারিনি কেন বামপন্থী দলের নেতা হয়েও তিনি এই বিলাসী জীবন-যাপন করছেন। এবার খোদ রাজ্য কমিটির বৈঠকে দলের নেতাদের তোপের মুখে শতরূপ। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে কুণাল ঘোষের নৈতিক জয় হিসেবেই দেখছেন।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...