Sunday, May 10, 2026

ভোররাতে পাঞ্জাবের সেনা ছাউনিতে চলল গু.লি! নি.হত ৪

Date:

Share post:

ভোররাতে পাঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। তারপর থেকেই গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনীতল্লাশি।গুলি চলার ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:ভোগবিলাসী জীবনযাত্রা, সিপিএম রাজ্য কমিটির তোপের মুখে শতরূপ! নৈতিক জয় কুণালের

সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বুধবার ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলি চলার ঘটনাটি ঘটে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।’’


ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে কোনও সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।যদিও গুলি কে চালাল বা কোথা থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

 

 

Related articles

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...