Monday, May 11, 2026

চাকরি বাতিল নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়! কী জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বুধবারের শুনানিতেও কাটল না জট। নবম ও দশম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় (Teacher Recruitment Case) আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন দেশের শীর্ষ আদালতে চাকরিহারাদের আইনজীবীরা জানান, তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া বৈধ নয়। তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলায় বড়সড় দুর্নীতি সামনে এসেছে। আর সেকারণেই আরও শুনানির প্রয়োজনীয়তা রয়েছে বলেই মত সুপ্রিম কোর্টের। তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মী পদে নিয়োগ নিয়ে যাতে পরবর্তী পদক্ষেপ না করা হয়, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না। অতএব পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভাগ্য ঝুলেই রইলো চাকরিহারাদের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি হারাতে হয়েছে নবম ও দশম শ্রেণির ৯৫২ জন শিক্ষক এবং গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D)-র মোট ৮৪২ জনকে। আর সেই নির্দেশকে নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, শীর্ষ আদালত মেনে নিয়েছে যে এই নিয়োগে একটা কেলেঙ্কারি আছে। তা দ্রুত খতিয়ে দেখা হবে।

তবে নিয়োগ বাতিলের ক্ষেত্রে কিছু প্রথাগত ভুল রয়েছে বলে দাবি মামলাকারীদের। এদিন মামলাকারীদের আইনজীবী জানান, আপাতত শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরি যাচ্ছে না ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই সাফ জানাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে, গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়। মূলত ওএমআর শিটে কারচুপির অভিযোগ ওঠে। এছাড়া ৯৫২ জন নবম-দশম শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারারা। পরে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...