Saturday, May 16, 2026

চোখরাঙাচ্ছে কো.ভিড! একলাফে দেশের দৈনিক সংক্রমণ দশ হাজারের গণ্ডি পার

Date:

Share post:

ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। দেশের দৈনিক সংক্রমণ একধাক্কায় ১০ হাজারের গণ্ডি পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০,১৫৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যা গত ছ’মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪৫ হাজার ছুঁইছুঁই।তবে, এখনও হেলদোল নেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর। তাঁর বক্তব্য, নিয়ন্ত্রণেই রয়েছে দেশের কোভিড পরিস্থিতি।

আরও পড়ুন:উ.দ্বেগ বাড়াচ্ছে কো.ভিড! এক আক্রান্তের মৃ*ত্যু কলকাতায়!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার দেশে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৭৮৩০ জন। তবে বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আবার চিন্তার বাড়ছে সাধারণ মানুষেরও।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর বক্তব্য কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোন কারণ নেই। দেশজুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে।

 

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...