Thursday, May 14, 2026

নিশীথ-কনভয়কাণ্ডে CBI তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) উপর হামলায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২৮ মার্চ এই মামলায় হাই কোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ খারিজ করে মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত।

কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের BJP সাংসদ নিশীথের কনভয়ে ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় হামলার অভিযোগ ওঠে। সেই মামলায় গত ২৮ মার্চ হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের রায় দেয়। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্যেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া উচিত বলে পর্যবেক্ষণে বলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই রায়ে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আপাতত রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে। মামলার ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা ফেরত পাঠাল শীর্ষ আদালত।

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...