Saturday, May 16, 2026

পুজো দিয়ে আর ফেরা হল না! পথেই মৃ*ত্যু হল দুই বাইক আরোহীর

Date:

Share post:

পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না। তার আগেই মৃত্যু হল দুই বাইক আরোহীর। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটের কাছে।

আরও পড়ুন:হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অ.গ্নিগর্ভ ওড়িশা! জখম ১০ পুলিশকর্মী

জানা গেছে মৃতদের নাম শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মিশ্র। তাঁদের দু’জনের বাড়ি বেহালার ব্যানার্জি পাড়ায়।বুধবার বাইক নিয়ে বড় কাছারিতে পুজো দিতে গিয়েছিল ওই দুই তরুণ।কিন্তু মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক চালক।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।


সূত্রের খবর, সৌম্যজিৎ বেহালার সরশুনা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বুধবার সে ও তার বন্ধু শুভজিৎ বাইকে চেপে বড় কাছারি গিয়েছিল। সেখানে পুজো দিয়ে বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার সময়ই ঘটে দুর্ঘটনা। ভোর সাড়ে ৪টে নাগাদ হঠাৎই রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছে গিয়ে ধাক্কা মারে বাইকটি। মনে করা হচ্ছে, ভোরবেলা ফেরার সময় কোনওভাবে চোখ লেগে গিয়েছিল।
দুর্ঘটনা ঘটতেই কয়েকজন দেখতে পেয়ে ছুটে আসেন। খবর যায় পুলিশেও। তড়িঘড়ি দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের প্রাণে বাঁচানো যায়নি।

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...