Friday, May 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে নীতীশ রানাদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। জয়ই লক্ষ‍্য নাইটদের।

২) আজ সুপার কাপের পরবর্তী নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। জামশেদপুরকে সমীহ বাগানের। কঠিন ম্যাচ। জেতা সহজ হবে না। বললেন গোকুলাম ম‍্যাচের নায়ক লিস্টন কোলাসো।

৩) বৃহস্পতিবার সুপার কাপে এগিয়ে থেকেও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের। হায়দরাবাদ এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। হায়দরাবাদের সঙ্গে ড্র করে শেষ চারে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল লাল-হলুদের।

৪) আইপিএল-এ ফের জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স। বৃহস্পতিবার তারা ৬ উইকেটে হারায় পাঞ্জাব কিংসকে। শুভমন গিলের অর্ধশতরানই জিতিয়ে দিল গুজরাতকে। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল হার্দিক পান্ডিয়ারা।

৫) আল নাসেরের হেড কোচের পদ থেকে সরলেন  রুডি গার্সিয়া। সৌদি আরবের ক্লাব জানিয়েছে যে, আল নাসেরের কোচের পদ থেকে সরে গিয়েছেন তিনি। রোনাল্ডোদের নতুন কোচ হলেন আল নাসেরের অনুর্ধ্ব-১৯ কোচের দায়িত্ব সামলে আসা ডিনকো জেলিসিস।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...