Tuesday, April 21, 2026

চৈত্র সংক্রান্তিতে অব্যাহত গরমের দাপট! জেলায় জেলায় তাপপ্রবাহ

Date:

Share post:

চৈত্র সংক্রান্তিতে রীতিমত পুড়ছে বাংলা।বর্ষশেষের দিন থেকে আরও তীব্র হচ্ছে গরমের দাপট। তার প্রভাব পড়বে পুরো দক্ষিণবঙ্গে। তারই মধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলার কথা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বের ঘোষণায় হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। কিন্তু শুক্রবার হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী,মঙ্গলবার পর্যন্ত টানা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবারও সেই ধারা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:আইনের ছাত্র থেকে দা.গী অ.পরাধী! মুহূর্তে বদলে যায় আসাদের জীবন

আজ কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহের কারণে বাকি জেলাগুলিতেও আগামী কয়েক দিন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

একনজরে দেখে নিন কোন কোন জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে-
কলকাতা ছাড়াও রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। এ ছাড়া, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতি দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ।

 

 

Related articles

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...