Friday, May 1, 2026

‘নিষ্পাপ দাদুর মতো আচরণ’! দলাই লামা বিতর্কে দায়ী ‘চিনা ষড়যন্ত্র’

Date:

Share post:

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার (Dalai Lama) একটি ভিডিয়োকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছিল বিতর্ক। টুইটারে সেই ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে, এক নাবালক তাঁকে সম্মান জানাতে এসেছিল। আর সেই সময় তিনি তাকে জিভ স্পর্শ করার কথা বলেন। তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। আর বিতর্কের মাঝে পড়ে ক্ষমাও চেয়েছেন দলাই লামা নিজে। এদিকে বিতর্কের মুখে দাঁড়িয়ে দলাই লামার পাশে দাঁড়িয়েছে স্বঘোষিত তিব্বতি প্রশাসনের শীর্ষ নেতা পেনপা শেরিং (Penpa Tsering)। ঘটনার নেপথ্যে তিনি ‘চিনা ষড়যন্ত্র’ (China Controversey) কেই দায়ী করেছেন।

পেনপা শেরিং বলেন, ঘটনায় নাবালকের পরিবার অভিযোগ দায়ের করেননি। ভিডিয়োটি কাটছাঁট করে দেখানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দলাই লামা বিশুদ্ধ। ঘটনার নেপথ্যে চিনের রাজনৈতিক চক্রান্ত দেখতে পাচ্ছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পেনপা শেরিং মনে করিয়ে দেন, এই ঘটনায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এড়িয়ে যাওয়া সম্ভব নয় অর্থাৎ এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তিনি। চিনের কোনও হস্তক্ষেপ গোটা ঘটনায় রয়েছে কিনা, সেই বিতর্কও উসকে দিয়েছেন। পাশাপাশি ঘটনাটি ‘নিষ্পাপ দাদুর মতো আচরণ’ বলেও উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, দলাই লামার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন আইনজীবী এবং সমাজকর্মী দীপিকা পুস্কর রাজ। তিনি কার্যত ফুসে উঠেছিলেন। দীপিকার মন্তব্য ছিল, দলাই লামার এই আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।


 

 

Related articles

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...