Wednesday, February 11, 2026

সভা চলাকালীন বি.স্ফোরণ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী

Date:

Share post:

বরাত জোরে প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী (Prime Minister of Japan) ফুমিও কিশিদা (Fumio Kishida)। জানা গিয়েছে, শনিবার জাপানের ওয়াকায়ামা শহরে একটি সভায় বক্তব্য় রাখছিলেন তিনি। আর সেই সময় মঞ্চের কাছেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় জাপানের প্রধানমন্ত্রীকে। তবে বর্তমানে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই খবর। ওয়াকামা শহরে ১ নম্বর জেলায় উপ-নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের জন্যই প্রচার চালাতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ফিশিং হারবার ঘুরে তাঁর ওয়াকামায় বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু মঞ্চে উঠতেই বিস্ফোরণ হয়।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, পাইপের মতো কিছু একটি প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের সামনে ছুঁড়ে মারা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ (Blast) হয়। মনে করা হচ্ছে, স্মোক বা পাইপ বোমা দিয়ে হামলা চালানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটকও করেছে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, এদিন ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের আশেপাশের গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে এমন ঘটনা এই প্রথম নয়, গত বছরের জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে (Shinzo Abe) লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই আততায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

spot_img

Related articles

কনস্টেবল নিয়োগ: ইন্টারভিউয়ের আগেই প্রকাশ করতে হবে পূর্ণাঙ্গ মেধা তালিকা, নির্দেশ হাইকোর্টের

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ইন্টারভিউ...

সেলুলার জেলে বসুক বারীণ-উল্লাস-হেমচন্দ্রর মূর্তি: রাজ্যসভায় দাবি ঋতব্রতর

দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন থেকে দেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে বাঙালি যে ভূমিকা নিয়েছিল তা ক্রমাগত...

আরসিবির ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত, মুম্বইয়ে মাঠ পাচ্ছেন না বিরাটরা!

টি২০ বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। কিন্তু তার আগেই বড় সমস্যায় পড়েছে গতবারের চ্যাম্পিয়ন (Champion) রয়্যাল চ্যালেঞ্জার্স...

রাজ্যে কত সংশোধনাগার, শূন্যপদই বা কত? রিপোর্ট তলব হাই কোর্টের

বর্তমানে রাজ্যে ক'টা সংশোধনাগার রয়েছে এবং সেগুলির পরিস্থিতি কি, বুধবার তা জানাতে চেয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা...