Tuesday, May 19, 2026

Washing powder Nirma: মোদির অসম সফরে দলবদলু বিজেপি নেতাদের পোস্টারে ছয়লাপ

Date:

Share post:

ওয়াশিং মেশিন বিজেপি(washing machine BJP)! নেতাদের সাত খুন মাফ হয়ে যায় যদি তারা কংগ্রেস তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপি শিবিরে যোগদান করে। এতদিন বারবার তৃণমূলের(TMC) তরফে এ অভিযোগ করা হয়েছিল। এবার সেই একই সুর শোনা গেল কংগ্রেসের(Congress) মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম সফরের আগে গোটা অসম(Assam) জুড়ে পোস্টার পড়ল দলবদলুক বিজেপি নেতাদের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ন রানে, কর্নাটকের ইয়েদুরাপ্পার মতো একাধিক নেতার।

শুক্রবার নরেন্দ্র মোদির অসম শফরের আগেই গোটা রাজ্যজুড়ে নিরমা ডিটারজেন্ট পাউডারের পোস্টার দেওয়া হয়। তবে পোস্টারে জনপ্রিয় সেই বালিকার ছবির মুখের জায়গায় বসানো হয় দলবদলু নেতাদের মুখ। পোস্টারে লেখা রয়েছে ওয়াশিং পাউডার নিরমা। এই পোস্টার নিজের টুইটারে শেয়ার করেছেন অসমের কংগ্রেস সভাপতি জয়রাম রমেশ। যেখানে তিনি লেখেন, “দুধ কি সাফেদি বিজেপি সে আয়ে। দাগি নেতাভি খেলখিলা যায়ে।” কংগ্রেসের অভিযোগ বিজেপি এমন একটি ওয়াশিং মেশিন যেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকে দাগী আসামিরা এই দলে ঢুকলে তাদের সমস্ত পুরনো পাপ ধুয়ে মুছে যায়।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...