Monday, March 16, 2026

নববর্ষের প্রথম দিনই গোপাল দলপতির বাড়িতে CBI হা.না

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় নববর্ষের প্রথম দিনই জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে CBI। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের  পটাশপুরে গোপাল দলপতির (Gopal Dalapati) বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি জিজ্ঞাসাবাদ করে বাড়ির সদস্যদেরও। গোপালের পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতেও হানা দেয় সিবিআই।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৩১ জানুয়ারি সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়। ৭ ফেব্রুয়ারি ED দফতরে গিয়ে নানা নথি জমা দিয়ে আসেন গোপাল। এ বার গোপাল দলপতির পূর্ব মেদিনীপুরে বাড়িতে গেল সিবিআই।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ প্রথম ‘রহস্যময়ী নারী’ বলে উল্লেখ করেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় বলে এক মহিলাকে। এও জানান যে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। তার আগেই গোপালকে জিজ্ঞাসাবাদ করে ইডি। গোপালে দাবি, হৈমন্তীর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তবে, নিয়োগ দুর্নীতিতে আরেক ধৃত তাপস মণ্ডলের অভিযোগ, ২০১৭-তে প্রাথমিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রায় ৯৪ লক্ষ টাকা তুলে কুন্তলকে দিয়েছেন গোপাল। এবার বাড়িতেই হানা দিল সিবিআই।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...