Thursday, May 14, 2026

পয়লা বৈশাখে : তৃণমূল বিধায়ককে মিষ্টি মুখ বিজেপির

Date:

Share post:

বাংলা নববর্ষের প্রথমদিনই রাজনীতির ময়দানে সৌজন্যের ছবি। শনিবার সকালে নিজের কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। ব্যান্ডেল রায় বাজার এলাকায় একটি ক্যাম্প করেছে BJP। সেখান দিয়ে যাওয়ার সময় বিধায়কের গাড়ি থামান বিজেপি কর্মী সমর্থকরা। বিধায়ককে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ান তাঁরা। তৃণমূল বিধায়কও বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, তিনি চুঁচুড়া বিধানসভা কেন্দ্র এত উন্নয়নের কাজ করেছেন সেটা সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির সকলে জানেন। তাই বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছে। তাঁদে মিষ্টিমুখ করান। বাংলা নতুন বছরের প্রথম দিনেই রাজনীতির ময়দানে সৌজন্যের ছবি ব্যান্ডেলে।

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...