Sunday, May 3, 2026

উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল অবস্থা দেখে স্তম্ভিত: আতিক খুনে টুইট মমতার

Date:

Share post:

পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ(Atik Ahmed) ও তার ভাই আশরাফ। পুলিশ হেফাজতে এভাবে খুনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই ইস্যুতেই এবার টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি লিখলেন, “উত্তরপ্রদেশে(UttarPradesh) নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত।”

শনিবার রাতে পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনে যেভাবে দুই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে তারপর সারাদিন থেকে শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতিতে উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসনের আবেদন জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই ইস্যুতেই এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত। এটা চূড়ান্ত লজ্জার যে, অপরাধীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে আইন হাতে তুলে নিচ্ছে। সাংবিধানিক গণতন্ত্রে এই ধরনের বেআইনি কাজের কোনও জায়গা নেই।”

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...