Friday, June 26, 2026

নামমাত্র কমেছে আক্রা.ন্তের সংখ্যা, সং.ক্রমণ গ্রাফ চড়ার আশ.ঙ্কা বিশেষজ্ঞদের!

Date:

Share post:

শনি রবিবার সংক্রমণের (Covid Infection) পারদ খুব একটা ঊর্ধ্বমুখী না হলেও, দশ হাজারের নিচে নামছে না দৈনিক সংক্রমণ গ্রাফ। আগামী মাসে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে বলে অনুমান বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড (covid) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৩ জন। গতকালের থেকে সংখ্যাটা সামান্য কমলেও এখনই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৪২।দৈনিক পজিটিভিটি রেট সাড়ে ৬.৭৮ শতাংশের কাছাকাছি পৌছে গেছে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে সাপ্তাহিক পজিটিভিটি রেট। চিকিৎসকদের দাবি যে হরে এই সংক্রমণ পুনরায় বাড়ছে তার পিছনে নতুন রূপ এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্ট রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ১৯।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশ মতো দেশের বিভিন্ন প্রান্তে মকড্রিল করা হয়েছে। চিকিৎসকরা বলছেন প্রবল গরমে এই সংক্রমণ হু হু করে বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...