Sunday, March 15, 2026

আইপিএল-এ অভিষেক, ছেলে অর্জুনের জন‍্য বিশেষ বার্তা সচিনের

Date:

Share post:

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এ অভিষেক হয় সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। কেকেআরের বিরুদ্ধে আইপিএল-এ অভিষেক হয় তাঁর। অর্জুনের আইপিএল-এ অভিষেক ঘটে আইকনিক সেই ভেন্যু ওয়াংখেড়েতে, যেখানে তাঁর পিতা শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। আর অর্জুনের আইপিএল অভিষেকে আবেগে ভাসলেন পিতা সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন,” অর্জুন, আজ তুমি একজন ক্রিকেটার হিসাবে তোমার জীবন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা হিসাবে যেমন তোমাকে ভালোবাসি, তেমন এই খেলাকে। আমি জানি তুমি এই খেলাটিকে প্রাপ্য সম্মান দেবে, এবং খেলাও তোমাক প্রাপ‍্য সম্মান ফিরিয়ে দেবে। তুমি এখানে পৌঁছানোর জন‍্য অনেক কঠোর পরিশ্রম করেছ। আর আমি জানি এই পরিশ্রম তুমি চালিয়ে যাবে তোমার খেলার জন‍্য। আজ একটি সুন্দর যাত্রার শুরু হল। আগামীর শুভেচ্ছা রইল।”

২০২১ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্স অর্জুনকে দলে নেয়। সে বছর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান অর্জুন। গত মরশুম থেকে দলের সঙ্গে থাকলেও এর আগে আইপিএল-এ ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অবশেষে এদিন আইপিএল-এ খেলার দরজার খুলল অর্জুনের।

আরও পড়ুন:কাজে এল না ভেঙ্কটেশের ১০৪, মুম্বইয়ের কাছে ৫ উইকেটে হার কেকেআরের

 

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...