Friday, June 26, 2026

কাজে এল না ভেঙ্কটেশের ১০৪, মুম্বইয়ের কাছে ৫ উইকেটে হার কেকেআরের

Date:

Share post:

কাজে এল না ভেঙ্কটেশ আইয়রের ১০৪ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। আর এর ফলে পরপর দুই ম‍্যাচে হারল কেকেআর। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হারল নীতীশ রানার দল। মুম্বইয়ের হয়ে অর্ধশতরান ইশান কিষানের।

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। পেটের সমস‍্যার জন‍্য প্রথমে ম‍্যাচে না নামলেও, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলের হয়ে ব‍্যাট করতে নামেন রোহিত শর্মা। এদিকে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে কেকেআর। সৌজন্যে ভেঙ্কটেশ আইয়রের ১০৪ রান। আর এই রান করতেই নজির গড়েন ভেঙ্কটেশ। আইপিএলে তাঁর শতরান কেকেআরের পক্ষে দ্বিতীয়। ২০০৮ সালে আইপিএলের প্রথম বছর কলকাতার হয়ে শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর পর শতরান করলেন ভেঙ্কটেশ। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ গুরবাজ। ৮ রান করেন তিনি। শূন‍্য রান করেন জগদিশন। ৫ রান করেন নীতীশ রানা। শার্দুল ঠাকুর করেন ১৩ রান। ১৮ রান করেন রিঙ্কু সিং। ২১ রানে অপরাজিত আন্দ্রে রাসেল। মুম্বইয়ের হয়ে দুটি উইকেট নেন ঋত্বিক। একটি করে উইকেট নেন ক‍্যামারুন গ্রীন, দুয়ান, পীয়ুশ চাওলা এবং মেরেডিথ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে অর্ধশতরান ইশান কিষানের। ৫৮ রান করেন তিনি। ২০ রান করেন রোহিত শর্মা। ৪৩ রান করেন সূর্যকুমার যাদব। ৩০ রান করেন তিলক ভর্মা। ২৪ রানে অপরাজিত টিম ডাভিদ। কেকেআরের হয়ে দুই উইকেট সুয়াস শর্মার। একটি করে উইকেট শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী এবং লকি ফার্গুশনের।

আরও পড়ুন:আইপিএল-এ অভিষেক অর্জুনের, বিশেষ বার্তা সৌরভ-হরভজন সিং-এর

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...