Monday, May 18, 2026

‘নেতাজি’ হলেন অনুপম, লুক দেখে চমকে উঠলেন নেটিজেনরা!

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর লুকে ধরা দিলেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher)। সোমবার নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেন যেখানে তাঁকে দেখে চমকে ওঠেন অনেকেই। অভিনেতা জানান, জাপানি ছবিতে (Japanese Movie) সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন অনুরাগীদের জন্য।

বলিউডে দেশপ্রেমিকদের নিয়ে সিনেমা করার রীতি নতুন কিছু নয়। এর আগেও বহু অভিনেতা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন। এবার সুভাষের চরিত্রে অনুপমকে দেখে নেট দুনিয়া অবাক। এত সুন্দর পরিপাটি করে মেকআপ করা হয়েছে যে সেটা যথেষ্ট প্রশংসনীয়। যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিটি যে সিনেমা থেকে নেওয়া হয়েছে সেটা নতুন কোনও প্রজেক্ট নয়। ওই জাপানি ছবির নাম ‘প্রাইড’ (Japanese Film Pride)। অনুপম জানান, ১৯৯৮ সালে এই সিনেমায় তিনি নেতাজি সুভাষ চন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। এইরকম আইকনিক চরিত্রে অভিনয় করে নিজেকে ধন্য মনে করছেন অভিনেতা।

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...