Tuesday, June 23, 2026

JRM-র নজিরবিহীন অপদার্থতা! নয়ছয় নয়, টাকা বাঁচিয়েছে রাজ্য: তথ্য দিয়ে জানালেন ব্রাত্য

Date:

Share post:

রাজ্যে মিড-ডে মিলের টাকা নিয়ে না কি নয়ছয় হয়েছে। আতও এক-দুটাকা নয়, ১০০ কোটি টাকা। JRM-র এই রিপোর্টে যেখানে রাজ্যের তরফে কোনও স্বাক্ষয়ই নেই, তা নিয়ে বিরোধীদের বিপুল সমালোচনা, তখনই সঠিক তথ্য দিয়ে কেন্দ্রের রিপোর্ট প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান, “১০০ কোটি টাকা নয়ছয় তো দূর অস্ত, রাজ্য সরকার ওই একই সময়ে এই প্রকল্পে ১৮.৮ কোটি টাকার সাশ্রয় করেছে!” নিজের টুইটার হ্যান্ডেলে ব্রাত্য বসু লেখেন, ”অযথা চায়ের কাপে তুফান না তুলে জে.আর. এম-র মাননীয় চেয়ারপার্সন কী এই নজিরবিহীন অপদার্থতার যোগ্য জবাবদিহি করবেন অনুগ্রহ করে?”

বাংলায় মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ এনেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। অভিযোগ, মিড–ডে মিল প্রকল্পে ১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, রাজ্যকে রিপোর্ট না পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে রাজ্যের প্রতিনিধির স্বাক্ষর নেই। ব্রাত্য অভিযোগ করেন, কেন্দ্রের পর্যবেক্ষক দল ত্রুটি খুঁজতে এসে না পেয়ে অসত্য তথ্য দিচ্ছে। এমনকী ওই রিপোর্ট বিজেপি অফিসে বসেও লেখা হয়ে থাকতে পারে বলে তীব্র কটাক্ষ করেন ব্রাত্য। এরপর টুইট করে কেন্দ্রের সঠিক রিপোর্ট পেশ করে ভুয়ো খবরের পর্দা ফাঁস করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...