Friday, June 5, 2026

বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫বছর পূর্তি অনুষ্ঠান, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভারতে নারী শিক্ষার প্রধান পথিকৃত বেথুন কলেজিয়েট স্কুলের (Bethune Collegiate School) ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। শুধু হচ্ছে ২ মে পদযাত্রার মাধ্যমে। ১০ মে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

১৮৪৯ সালে স্যার জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের প্রতিষ্ঠিত বাংলা তথা ভারতের নারী শিক্ষায় মাইলস্টোন। তিনি পাশে পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-সহ সেই সময়কার শিক্ষা ও সামাজ সংস্কারকদের। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবার পড়ল ১৭৫-এ। সেই উপলক্ষ্যে বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। মঙ্গলবার, স্কুলেই সাংবাদিক বৈঠকে একথা জানান স্কুলের অ্যাসিস্টেন্ট টিচার ইন-চার্জ শবরী ভট্টাচার্য (Sabari Bhattacharyya)।
• ২ মে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে পা মেলাবেন বর্তমান ও প্রাক্তন ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকরা। সকাল ৭.৩০মিনিটে স্কুল থেকে শুরু হয়ে বিদ্যাসাগরের বাড়ি পর্যন্ত হবে পদযাত্রা।
• ৭ মে স্কুল চত্বরই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে।
• ১০ মে নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে মূল অনুষ্ঠান। ঐতিহ্যের ১৭৫- শীর্ষক অনষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
• ৫ জুন বিজ্ঞান ভিত্তিক সম্মেলন
• জুলাই মাসে অরণ্য সপ্তাহ পালন। সেখানে বেথুনের পাশাপাশি অন্যান্য স্কুলকেও আমন্ত্রণ জানানো হবে।

এছাড়াও বছরভর নানা অনুষ্ঠান পালন করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগে ঠিক ছিল ৭ মে মূল অনুষ্ঠান হবে। তবে, সেদিন মুখ্যমন্ত্রী সময় দিতে না পারায়, ১০ মে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই প্রাক্তনীদের সদস্যপদ গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। দেশ-বিদেশ থেকেই বেথুন স্কুলের প্রাক্তন ছাত্রীরা ১৭৫ বছর পূর্তি ঘিরে বিপুল উৎসাহ বর্তমান ও প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকাদের মধ্যে।

 

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...