Thursday, May 14, 2026

মণিপুরে সঙ্কটে বিজেপি: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দলের বিধায়কদের

Date:

Share post:

মণিপুরে অস্বস্তি বাড়ছে বিজেপি সরকারের(BJP Govt)। খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে(N Biren Sing) সরানোর দাবিতে দিল্লিতে(Delhi) এলেন বিজেপির(BJP) ১০ জথেকে ১২ জন বিধায়ক। তাঁদের দাবি হয় মুখ্যমন্ত্রীকে(Chief Minister) সরানো হোক, নাহলে অন্তত রাজ্যের মন্ত্রিসভার পুনর্বিন্যাস হোক। অবিলম্বে কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে হস্তক্ষেপ করুক।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী বিধায়ক বলেন, “বিজেপি যে মণিপুর ও উত্তরপূর্ব ভারতে জমি পেয়েছে তার পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর(Amit Shah) নেতৃত্ব। কিন্তু রাজ্য বিজেপির কারণে আমাদের বেশ কিছু ইস্যুর মুখে পড়তে হয়েছে। মণিপুরের নেতৃত্ব গণতান্ত্রিক নয়। যেন রাজতন্ত্র চলছে। আমরা চাই এই ইস্যুগুলির সমাধান হোক।”

উল্লেখ্য, গত মাসে মণিপুর সরকার ‘সাসপেন্স অফ অপারেশন মুভমেন্ট’ চুক্তির অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল। ২০০৮ সালের ২২ আগস্ট কুকিদের দুটি সংগঠন কুকি ন্যাশনাল অরগানাইজেশন (KNO) এবং ইউনাইটেড পিপলস ফ্রন্ট (UPF) চুক্তি করে কেন্দ্রের সঙ্গে। সেই চুক্তি অপসারিত হয় মার্চে। এর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ‘বিদ্রোহী’ বিধায়কদের। আর এই সমস্ত ঘটনার জেরে অস্বস্তিতে মণিপুরের মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক থকচম রাধেশ্যাম সিং মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...