Thursday, May 14, 2026

তাপপ্রবাহে শ্রমিকদের সুরক্ষায় রাজ্যকে একাধিক পদক্ষেপের পরামর্শ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের

Date:

Share post:

তাপপ্রবাহের পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে চিঠি (Letter) পাঠাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক (Union Labour Ministry)। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)কে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শ্রমসচিব আরতি আহুজা (Arati Ahuja)। বেসরকারি সংস্থা ও শিল্পগুলিকেও এবিষয়ে নির্দেশ দিতে রাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

কাজের সময়ের পরিবর্তন, কাজের জায়গায় পর্যাপ্ত পানীয় জলের যোগান বজায় রাখা, আইসপ্যাক-সহ বিভিন্ন সরঞ্জাম মজুত রাখার কথা বলা হয়েছে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে ওই চিঠিতে। নির্মাণ শ্রমিক, ইটভাটার কর্মী ও খনি শ্রমিকদের জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিশেষ ব্যবস্থা করতে চিঠিতে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমসচিব।

আরও পড়ুন- মণিপুরে সঙ্কটে বিজেপি: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দলের বিধায়কদের

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...