Sunday, March 15, 2026

শাহের সভার পরই দল ছাড়লেন বীরভূমের বিজেপি উপ-প্রধান

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহর বীরভূম সভার মাত্র চারদিনের মধ্যে দল ছাড়লেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান। আদি বিজেপি নেতা, অথচ দল তাঁকে কোনওদিন গুরুত্ব দেয়নি। “নামমাত্র পার্টিতে থাকা। তার থেকে না থাকা অনেক ভালো। তাই বিজেপি থেকে বিদায় নিলাম।”

দলের প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে পোস্ট করে দল ছাড়লেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দলত্যাগী ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নাম সমীর লোহার। তিনি বীরভুমের ময়ুরেশ্বর বিধানসভার মল্লারপুর ১নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

নিজের ফেসবুক ওয়ালে দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন সমীর লোহার। অনুব্রতহীন যে বীরভূমকে পাখির চোখ করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে রাজ্যে আসরে নেমেছে বিজেপির হাইকম্যান্ড, সেই জেলায় বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দল ছাড়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমীর লোহার ২০১১ সাল থেকে বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে
যুক্ত। কিন্তু দীর্ঘ সময় বিজেপিতে থাকলেও দলে তাঁকে গুরুত্ব দেওয়া হতো না। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি বারবার জানালেও তারা কোনও সুরাহা করেননি বলেও দাবি তাঁর। আর সেই কারণেই দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন তিনি। শুধু সমীর লোহার নয়, পঞ্চায়েতের আগে গোটা বীরভূম জুড়ে বিজেপি ছাড়ার হিড়িক।

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...