Saturday, March 14, 2026

প্রকাশ্যে ‘টাইগার ভার্সেস পাঠান’- এর থিম ভিডিও! প্রথম ঝলকেই বাজিমাত

Date:

Share post:

অপেক্ষার অবসানে ফের সিল্ভার স্ক্রিনে সলমন- শাহরুখ (Salman Khan-Shahrukh Khan) । যশরাজ ফিল্মস (YashRaj Films) প্রযোজিত পাঠান” সিনেমায় মিনিট খানেকের দৃশ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে চড়েছিল। আর এবার তো গোটা একটা সিনেমা আসতে চলেছে। ‘টাইগার ভার্সেস পাঠান’- এর (Tiger Vs Pathaan) কথা ঘোষণা আগেই করেছিল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এবার প্রকাশ্যে এল এই সিনেমার থিম ভিডিও। আর সেখানেই ভরপুর অ্যাকশন দৃশ্যে মজেছেন দুই খানের ফ্যানেরা।

বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন মায়ানগরীর প্রযোজকরা। আর হবে নাই বা কেন? যেভাবে দক্ষিণ ভারতের সিনেমাতে বক্স অফিসের সাফল্য চিন্তায় ফেলেছিল বিটাউনকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ‘ পাঠান’ যেন সব হিসেব বদলে দিয়েছে আর বিনোদনের বক্স অফিসে নয়া রেকর্ড গড়েছে। যেভাবে দর্শক তাঁদের প্রিয় কিং খানের ছবি দেখতে হল ভরিয়েছেন আর সিনেমায় সলমন- শাহরুখ দৃশ্যে সিটিতে কান পাতা দায় হয়েছিল বলেই মত দর্শকদের , তাতে নতুন করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে বলিদুনিয়া। সেখানেই বাজিমাত করতে আসছেন দুই খান। ‘টাইগার ভার্সেস পাঠান’-এর (Tiger Vs Pathaan) এই থিম ভিডিওতে ‘পাঠান’ সিনেমার দৃশ্য ব্যবহার করা হয়েছে। মানে যে দৃশ্যে সলমন খান ‘টাইগার’ হিসেবে পাঠানকে বাঁচাতে এন্ট্রি নিয়েছিলেন তা এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ছবিতে থাকতে পারে আরও এক চমক। টিনসেল টাউনে জোর গুঞ্জন, ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়াকে (Jason Momoa) ছবির ভিলেন হিসেবে দেখা যেতে পারে। থিম ভিডিওতে অ্যাকশন দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই থিম সংটি তৈরি করেছেন সঞ্চিত বালহারা, অঙ্কিত বালহারা, জুলিয়াস পাকিয়াম।

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...