Tuesday, May 19, 2026

রাজ্যের নির্দেশিকা মেনে পঠনপাঠনের সময় পাল্টাল বিশ্বভারতী

Date:

Share post:

গরমের দাবদাহে নাজেহাল বাংলা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন। সেইমতো অনলাইনে পঠনপাঠন শুরু হয়ে গেছে বেসরকারি স্কুলেও। এবার ক্লাসের সময় সূচি বদল করল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva-Bharati University)। সূত্রের খবর আগামী ২১ এপ্রিল পর্যন্ত প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বাকি সমস্ত বিভাগ, ভবনের পঠন-পাঠনের সময় বদল করে সকালে করে দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে ক্লাস। সাড়ে পাঁচ ঘণ্টা ক্লাস চলবে। মূলত ১২ টা থেকেই তাপপ্রবাহ বাড়ছে তাই সেক্ষেত্রে আগামী চারদিন সকাল এগারোটার মধ্যে ক্লাস শেষ করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva-Bharati University)।

পড়ুয়া এবং শিক্ষকদের কথা মাথায় রেখেই শিক্ষা সমিতির বৈঠকে ক্লাসের সময় সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যাধিক গরম পড়ার কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির সিদ্ধান্ত আগেই নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাই এই সিদ্ধান্ত নিয়েছে বলেই মত শিক্ষামহলের। হাওয়া অফিস জানিয়েছে এই দুর্ভোগ চলবে অন্তত শুক্রবার পর্যন্ত। যদিও দক্ষিণবঙ্গে গরম হাওয়া আর রোদে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলেছে উত্তরে। আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস মতোই বুধবার দুপুর থেকে বৃষ্টি শুরু হল পাহাড়ে। এর ফলে তাপমাত্রা খানিকটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...