Thursday, June 25, 2026

ইরফানের মৃ.ত্যুবার্ষিকীতে অভিনেতার শেষ হিন্দি ছবি মুক্তির ঘোষণা!

Date:

Share post:

২০১৭ সালে হিন্দি ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’ (The Song of Scorpions) এর শুটিং শেষ করেছিলেন অভিনেতা ইরফান খান (Irfan Khan)। ওই বছরই সুইৎজ়ারল্যান্ড লোকার্নো চলচ্চিত্র উৎসবে (Locarno Film Festival) এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। কিন্তু সেই সিনেমার মুক্তি দেখে যেতে পারেননি অভিনেতা। ২০২০ সালের ২৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৫৪ বছরের ইরফান খান। দেখতে দেখতে কেটে গেছে তিন বছর। এবার অভিনেতার শেষ হিন্দি ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’ (The Song of Scorpions)- এর মুক্তির দিন ঘোষনা করা হল। আগামী শুক্রবার অর্থাৎ ইরফানের মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন অর্থাৎ ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ হিন্দি ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’। বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে।

এক আদিবাসী মহিলার জীবনকে কেন্দ্র করে তৈরি হওয়া অনুপ সিংহ পরিচালিত এই ছবিতে ইরফান খানের অসামান্য অভিনয় শেষবারের মতো দেখার সুযোগ পেতে চলেছেন দর্শকরা।তিলোত্তমা সোম এবং ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারাহানি এই ছবিতে অভিনয় করেছেন। সূত্রের খবর মৃত্যুবার্ষিকীতে ইরফানকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর পরিকল্পনা নিয়ে ঠিক তার আগের দিন এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘দ্য সং অফ স্করপিয়নস’-এর মুক্তির খবরকে স্বাগত জানিয়েছেন ইরফান অনুরাগীরা। প্রয়াত অভিনেতার পুত্র বাবিল খান এই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর নিজের অনুভূতির কথাও ব্যক্ত করেছেন। ইরফান অনুরাগীরা বলছেনপ্রয়াত অভিনেতার প্রতি এটাই হোক যথার্থ শ্রদ্ধার্ঘ্য।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...