Saturday, May 16, 2026

SCO বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী

Date:

Share post:

ভারত(India) সফরে আসতে চলেছেন পাকিস্তানের(Pakistan) বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি(Bilawal Bhutto Zardari)। আগামী মে মাসে ভারত সফরে আসতে চলেছেন তিনি। এমনটাই জানানো হয়েছে পাক বিদেশমন্ত্রকের(Pakistan Forign Minister) তরফে। ফলে দীর্ঘ ১ দশকেরও বেশি সময় পর ভারতে আসতে চলেছেন কোনও পাক বিদেশমন্ত্রী। পাকিস্তানের পাশাপাশি ভারত সফরে আসছেন চিনের বিদেশমন্ত্রীও।

নয় মাসের জন্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্ব করবে ভারত। যার ফলে আগামী মে মাসের ৪ ও ৫ তারিখ বিদেশমন্ত্রীদের সম্মেলন হবে গোয়ায়। সেখানেই উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বিলাওয়ালকে। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই বৃহস্পতিবার পাকিস্তানের তরফে জানানো হয়, ভারতে সম্মেলনে যোগ দেবেন বিলাওয়াল।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ বলেন, “এসসিও (SCO) বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের (India) মাটিতে গোয়ায় আগামী ৪ ও ৫ মে এসসিও সম্মেলনে যোগ দেবে এই প্রতিনিধি দল। এসসিও সনদ ও কার্যপ্রক্রিয়াকে সম্মান করে পাকিস্তান। সংশ্লিষ্ট এলাকার বিদেশনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দেশ। এই দুই কারণের কথা মাথায় রেখেই এসসিও সম্মেলনে যোগ দিচ্ছে পাকিস্তান।” উল্লেখ্য, ২০১২ সালে শেষবার ভারতে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি। এরপর নানা কারণে দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে যায়। সেই পরিস্থিতিতে দীর্ঘ বছর পর কোনও পাক বিদেশমন্ত্রী আসতে চলেছেন ভারত সফরে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...