Wednesday, April 29, 2026

ফের পুলিশের মানবিক মুখ, ৭৫ এর বৃদ্ধাকে ঘরে ফেরাল চন্দননগর থানা

Date:

Share post:

এবার পুলিশের মানবিক মুখ দেখা গেল চন্দননগর। দিন কয়েক আগে  চন্দননগর ও ভদ্রেশ্বর থানায় একটি মিসিং ডায়েরি হয়। এরপরই  নড়েচড়ে বসে পুলিশ। চন্দননগর ২০ নং ওয়ার্ড এর বাসিন্দা  ৭৫ বছরের বৃদ্ধা নীলা আচার্য পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন।এরপর দুই মেয়ে মালতি ও আরতি এবং ছেলে ধনঞ্জয় কোথাও খুঁজে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করে।পুলিশ ছবি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাঠায়।

সেই ছবি দেখে শেখর নামে একজন পুলিশকে জানায় , এই বৃদ্ধা চন্দননগর ১৮ নং ওয়ার্ডে ঘোরাঘুরি করছেন।এই খবর শুনে দ্রুত ছুটে যান পুলিশ অফিসার রাহুল বাবু।বুধবার রাতেই ওই বৃদ্ধাকে টোটোয় চাপিয়ে তার বাড়িতে পাঠান। সঙ্গে ছিল মেয়ে।

বাড়ির লোকজন এ ব্যাপারে কোনও কথা বলতে না চাইলেও , কেন তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বা কোনো রকম অত্যাচার করা হত কিনা তদন্ত করছে চন্দননগর থানা।পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি  স্থানীয়রা।

 

Related articles

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...