Tuesday, June 9, 2026

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

Date:

Share post:

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি হচ্ছে বাংলার নির্বাচনের (West Bengal assembly election) জন্য। সর্বশেষ উদাহরণ হিসাবে এবার নির্বাচনে এনআইএ (NIA) মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ECI)।

নির্বাচনের প্রথম দফা (first phase election) শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন খোদ সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। দ্বিতীয় দফার আগেও দু-একটি অশান্তির ঘটনা ঘটেছে। যা নিয়ে নির্বাচন কমিশন দাবি করেছে, তাঁরা দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিয়ে গ্রেফতারি চালিয়েছে। তা সত্ত্বেও এবার নির্বাচনে (second phase election) অশান্তির আগাম আশঙ্কায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে (NIA) মোতায়েনের নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন : এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

দ্বিতীয় দফায় রাজ্যের সাত জেলায় নির্বাচন। সেই নির্বাচনেও সাত জায়গায় এনআইএ-র টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর-জগদ্দল এলাকা, দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়, কলকাতার কসবা, আনন্দপুর, হুগলির আরামবাগ, নদিয়া জেলা ও পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে মোতায়েন থাকছে এনআইএ-র টিম। ইতিমধ্যেই তদন্তকারীরা দিল্লির কমিশনের নির্দেশে সেই সব জায়গায় পৌঁছেও গিয়েছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...