Monday, June 22, 2026

শাহরুখ,কোহলি, অমিতাভ থেকে গেটসের টুইটার থেকে ভ্যানিশ ব্লু টিক!

Date:

Share post:

টুইটার কিনে নেওয়ার পরই ব্লু টিক নিয়ে নতুন নিয়ম জারি করেন ইলন মাস্ক।ব্লু টিক রাখতে হলে দিতে হবে অতিরিক্ত টাকা। সেই টাকা না দেওয়ায় রাতারাতি বলিউড তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু গণ্যমান্য ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ ব্লু টিক! এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি এবং রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বরাও।

আরও পড়ুন:কদিন পরেই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড, জেনে নিন

বৃহস্পতিবার বিকেলের পর শাহরুখের মতোই টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। বিশেষ হওয়ার চিহ্ন হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব।

মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা।

এতদিন বলা হতো, টুইটারে ব্লু টিক থাকা মানে সেটা আসল অ্যাকাউন্ট। সেলেব্রিটিদের ভুয়ো অ্যাকাউন্ট ধরতে এই ব্লু টিক খুব সাহায্য করত। কিন্তু টুইটার কেনার পর মার্কিন শিল্পপতি নতুন যে নিয়ম চালু করেছেন, তাতে এরকম অনেক ভুয়ো অ্যাকাউন্ট বেড়ে গিয়েছে। আসলে টাকা দিলেই মিলে যাচ্ছে ব্লু টিক। আর তা দেখে বিভ্রান্ত হচ্ছেন আম-নেটিজেন। কিছুতেই বোঝা যাচ্ছে না যে অ্যাকাউন্টগুলি টুইটারে ভ্যারিফায়েড কি না।কিন্তু নয়া নিয়মের জাঁতাকলে পড়ে ব্লু টিক হারিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিই।

 

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...