Sunday, May 17, 2026

রামলালার জলাভিষেকে ১৫৫ নদীর জল! বাদ গেল না পাকিস্তানও

Date:

Share post:

রবিবার অর্থাৎ ২৩ এপ্রিল ২০২৩ – এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রামলালার জলাভিষেক (Ramlala Jalabhishek) করতে চলেছেন। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫৫ টি নদীর জল অযোধ্যায় (Ayodhya) আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই তালিকায় ফ্রান্স(France), আমেরিকা (America), ব্রিটেন, জার্মানি (Germany) যেমন আছে ঠিক তেমনই নাইজেরিয়া, তানজানিয়া, ভুটান, নেপাল, বাংলাদেশ ও মালদ্বীপের নামও রয়েছে। বাদ পড়েনি পাকিস্তানও। এমনকি অযোধ্যায় রামলালার পুজোর (Ramlala Jalabhishek) জন্য অ্যান্টার্কটিকার জলও পৌঁছেছে বলে জানা যাচ্ছে ।

অযোধ্যায় (Ayodhya) আয়োজিত এই জলাভিষেকে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেবেন।প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছিল যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী ২৩ এপ্রিল অযোধ্যার মণিরাম দাস ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে জল সংগ্রহকারী দলের কাছ থেকে জলের কলস নিয়ে পুজো করবেন। তবে বৃহস্পতিবার রাজনাথ সিং কোভি.ডে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি চিকিৎসকের কথা মত হোম কোয়ারেন্টাইনে থাকায় এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারবেন না।অযোধ্যায় শ্রী রামের একটি বিশাল মন্দির তৈরি হচ্ছে তার গর্ভগৃহের কাঠামো সম্পূর্ণ হয়েছে।মন্দির নির্মাণের পর রাম লালাকে অস্থায়ী মন্দির থেকে গর্ভগৃহে স্থানান্তর করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা ১৫৫টি নদীর জলের মধ্যে পাকিস্তানের নামও রয়েছে। জানা যাচ্ছে পাকিস্তানের হিন্দুরা প্রথমে দুবাইতে জল পাঠিয়ে দেন, তারপর দুবাই থেকে তা দিল্লিতে নিয়ে আসা হয়। এই জল অযোধ্যায় পৌঁছয়। রাশিয়া, ইউক্রেন, সুরিনাম, কাজাখাস্তান, তিব্বত, কানাডা সহ মোট ১৫৫ টি নদীর জলে আগামী রবিবার রামলালার জলাভিষেক।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...