Wednesday, February 25, 2026

পুর নিয়োগ দুর্নী*তিতে সিবিআই তদ.ন্তের নির্দেশ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের!

Date:

Share post:

শিক্ষার পর এবার পুরসভায় (Municipality) নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নজর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এই বিষয়ে ২৮ এপ্রিল প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে (CBI),স্পষ্ট নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। অয়ন শীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার করেছে ইডি (ED),সেই সূত্র ধরেই এবার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CBI-কে সহযোগিতা করতে ডিজি এবং মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলা সংক্রান্ত শুনানিতে শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন শুনানি চলাকালীন ইডির আইনজীবী জানান, ইতিমধ্যেই পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাঁদের হাতে এসেছে। এর আগে ইডি (ED) আধিকারিকদের তরফে দাবি করা হয়েছিল যে, প্রাথমিকে নিয়োগের জন্য অয়ন শীল, কুন্তল ঘোষকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। আর কুন্তলের নির্দেশ মতো প্রায় ২৬ কোটি টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল বলেও কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়। ইডি আদালতে জানায় শিক্ষা নিয়োগের ক্ষেত্রেই নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগের জন্যও প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা অয়ন নিয়মিত প্রভাবশালীদের কাছে পাঠাতেন। এদিন শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য কষ্ট করছেন আর অর্পিতা মুখোপাধ্যায়দের কাছে এত টাকা আসে কোথা থেকে ? রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে কোটি কোটি টাকা কোথা থেকে আসছে তাও জানতে চান জাস্টিস গঙ্গোপাধ্যায়। তবে শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। পাশাপাশি দুর্নীতির তদন্তে আর কতজন আধিকারিক লাগবে তাও সিবিআই -এর কাছে স্পষ্ট করে জানতে চান বিচারপতি।

 

spot_img

Related articles

শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল! বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘বিজেপি’র অনাস্থা

নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করার পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেছে বিপুলভাবে। আর...

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...