Wednesday, June 3, 2026

কেকেআরের বিরুদ্ধে নামার আগে ধাক্কা চেন্নাই শিবিরে

Date:

Share post:

আগামিকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে ধাক্কা সিএসকে শিবিরে। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ বিদেশি অলরাউন্ডার বেন স্টোকসকে  আরও এক সপ্তাহ পাবেনা সিএসকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে গোড়ালিতে চোট পান স্টোকস। সেই চোট এখনও সারেনি তাঁর।

এই নিয়ে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন,”চোট পাওয়া জায়গায় আবার চোট লেগেছে স্টোকসের। তাই হয়তো আরও এক সপ্তাহ ওকে আমরা পাব না। এটা দলের কাছে একটা চ্যালেঞ্জ। ওর ফাঁক ভরাট করার চেষ্টা করছি।”

এর পাশাপাশি ফ্লেমিং আরও বলেন,” আগে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। তারপরে প্রথম একাদশ নিয়ে ভাবব। এখন আমাদের প্রথম লক্ষ্য স্টোকসকে সুস্থ করে তোলা। অন্য কিছু ভাবছি না।”

আরও পড়ুন:এবারই কি শেষ আইপিএল ধোনির? বড় ইঙ্গিত দিলেন মাহি নিজেই

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...