Wednesday, May 13, 2026

মার্লিন গ্রুপের আইডিসিএ  চতুর্থ টি-২০ ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা 

Date:

Share post:

ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা (IDCA) সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ডেফ ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করেছে। তাদের এই চতুর্থ টি-২০ ডেফ আইপিএল ২০২৩ -এ মোট ৮টি রাজ্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৪ শে এপ্রিল থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত এই খেলা চলবে। আজ মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ( মার্লিন রাইজ- দ্য স্পোর্টস সিটি, রাজারহাট) এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল, ব্রিটিশ হাই কমিশন অফ ইন্ডিয়ার পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এর প্রধান অমিত সেনগুপ্ত, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়য়ের ডিন ও ডিরেক্টর অধ্যাপক মহুল ব্রহ্ম এবং মার্লিন গ্রুপ এর ক্লাব প্যাভিলিয়ন এর ফেসিলিটি ও অপারেশন বিভাগের প্রধান সুজিত কুন্ডু সহ বিশিষ্টরা।

এই বিষয়ে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর  সাকেত মোহতা বলেন, মার্লিন গ্রুপ সব সময় খেলাধুলাকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকে এবং সমর্থন করে। আমরা আশা করি মার্লিন রাইজের ক্লাব প্যাভিলিয়নের মাঠের উন্নত পরিকাঠামো ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করতে সক্ষম করবে। এই টুর্নামেন্টের জন্য তাদের শুভকামনা জানাই।”

 

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...