Sunday, May 17, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধানসভায় কোনও বিল পাশ হলে দ্রুত ছাড়তে হবে রাজ্যপালকে

Date:

Share post:

একাধিক রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে কম-বেশি সংঘাত আছে। সেই আবহে তেলেঙ্গানা সরকার সুপ্রিম কোর্টের কাছে একটি মামলা দায়ের করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, বিধানসভায় পাশ হওয়া  দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজন।

সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই রায় দেওয়ার সময় উল্লেখ করেছেন ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদের কথা। জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ওই বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজ্যপালকে। সম্মতি বা প্রত্যাবর্তন, যে সিদ্ধান্তই তিনি নিন না কেন, তাঁকে যত দ্রুত সম্ভব সাংবিধানিক তাৎপর্যকে বুঝে তা করতে হবে।

পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, রাজ্যপাল কিন্তু বিলগুলি আটকে রাখেননি। কিছু বিলে তিনি সম্মতি জানিয়ে দিয়েছেন। বাকিগুলি ফেরত পাঠিয়েছেন অতিরিক্ত মন্তব্যের জন্য। এরপর মামলাটি খারিজ হয়ে যায়।

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...