Friday, May 8, 2026

প্রার্থী বাছাইয়ে একদিনে ২০০০০ ফোন ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে! জানালেন অভিষেক

Date:

Share post:

মানুষের প্রার্থী মানুষ ঠিক করবে। অতীতের চিরাচরিত ধারা মুছে ফেলতে পঞ্চায়েতের(Panchayet) আগে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এই কর্মসূচি বাস্তবায়নে বুথে বুথে গিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রার্থী বাছতে মানুষের ভোট নেওয়ার পাশাপাশি চালু করা হয়েছে ফোন নম্বরও। অভিষেক জানিয়ে দিয়েছেন, যারা ভোট দিতে পারবেন দেবেন, যারা পারবেন না তারা ফোন করুন 7887778877 নম্বরে। মঙ্গলবার এই ফোন নম্বর চালু করার পর বুধবার রাতের মধ্যে এখানে এলো ২০ হাজার ফোন কল। এই নম্বরে ফোন করে বিপুল সঙ্খ্যক মানুষ জানালেন তাঁদের পছন্দের প্রার্থীর নাম।

বুধবার কোচবিহারের নাটাবাড়ির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে 7887778877 নম্বরের সাফল্য ব্যাখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “নিজের প্রার্থী নিজে ঠিক করতে যারা ভোট দিতে পারবেন তাঁরা ভোট দিন যারা পারবেন না তাঁরা বাড়ি চলে যান এবং ফোন করুন 7887778877 নম্বরে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল এই নম্বর আপনাদের জানানোর পর ২০ হাজার ফোন রাত্রি ৭ টার মধ্যে আমার কাছে এসেছে। সুতরাং যারা ভাবছে ১০ টা ভোট বাড়তি ফেলিয়ে দিয়ে আমার জায়গাটা আমি ঠিক করে নেব, তাঁরা মুর্খের স্বর্গে বাস করছে। মানুষের পঞ্চায়েতে মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই প্রার্থী। এভাবেই তৃণমূল চলবে।”

এর পাশাপাশি এদিনের সভা থেকে টিকিট থেকে বঞ্চিত হতে চলা বিক্ষুব্ধদের কড়া বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “তৃণমূল নয়, মানুষের পঞ্চায়েত গড়বে মানুষ। কারও যদি পছন্দ না হয়, ভাবে নির্দল হয়ে দাঁড়াবে। তবে আমি জানিয়ে দিচ্ছি, নির্দল হয়ে দাঁড়ালে, দলের দরজা খোলা, দল থেকে বেরিয়ে যাক, নির্দল হয়ে দাঁড়াক৷” একিসঙ্গে তিনি বলেন, “আমাকে ধমকে চমকে লাভ নেই। আগে কী পরিস্থিতিতে ভোট হত? দিনহাটা, ভেটাগুড়ি, তুফানগঞ্জে ভোটে কী পরিস্থিতি ছিল? আমরা সেই অবস্থার বদল চাই। আগে স্লোগান দিতাম, নিজের ভোট নিজে দিন। এখন স্লোগান দিচ্ছি, নিজের প্রার্থী, নিজে বাছাই করুন। বিজেপি এখানে ক্যাম্প ভেঙে দিয়েছিল দুয়ারে সরকারের। ওরা গোটা দেশ জুড়ে নৈরাজ্য চালাচ্ছে।”

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...