Friday, June 26, 2026

শীর্ষ সরকারি আধিকারিককে গ্রেফতার করবে! কেন্দ্রীয় কমিশনের হু.মকির জবাবে তীব্র আ.ক্রমণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে কোন ঘটনা ঘটলেই চলে আসছে কেন্দ্রীয় দল। এমন কী রাজ্যের শীর্ষ আধিকারিকদের গ্রেফতার করার হুমকিও দিচ্ছে তারা। এর প্রতিবাদে বুধবার নবান্নের বৈঠক থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে  রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের হুমকি দিচ্ছেন। বুধবার বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মহিলা বা শিশু অধিকার সুরক্ষা কমিশন সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্যেই বিভিন্ন অজুহাতে বারবার রাজ্যে আসছে তাঁর অভিযোগ। বিলকিস বানো মামলায় কেন্দ্রীয় কমিশন কেন গুজরাটে গেল না সেই প্রশ্ন তুলেছেন। রাজ্য কমিশনের উপরে কেন্দ্রীয় কমিশন কেন বিশ্বাস রাখতে পারছে না মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলে কেউ যায় না৷ এখানে কিছু হলেই কমিশনের নামে টিম চলে আসে৷ আমাদের অফিসারদের হুমকি দিচ্ছে৷ বলছে সিএস-কে অ্যারেস্ট করবে! তোমরা কারা? আজ তুমি কমিশন এর সদস্য। কাল তুমি না থাকতেও পারো৷ আপনাদের তো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। একটু ভালো কাজ করুন। কবে তো বলবেন আমার মুন্ডুও কেটে নেবেন!”

রাজ্যকে কিছু না জানিয়ে একতরফা ভাবে এলাকা বৃদ্ধি করে সীমান্ত সুরক্ষা বাহিনী রাজ্যের সীমান্তবর্তী অনেক গ্রামে গিয়ে সাধারন মানুষের উপরে অত্যাচার করছে বলে তিনি আজ অভিযোগ করেন। সীমান্ত দিয়ে গরু পাচারের বিষয়টি দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকলেও রাজ্যকে অকারনে সেই মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন- ম্যাকাউটে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

 

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...