Thursday, May 14, 2026

ফিল্মফেয়ার বয়কট! কেন এমন কথা বললেন বিবেক অগ্নিহোত্রী

Date:

Share post:

বলি দুনিয়ে যে পুরস্কারের জন্য মুখিয়ে থাকে সেই পুরস্কার প্রত্যাখ্যান করে শিরোনামে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এমনকি ছবি মুক্তির আগে হুমকির মুখেও পড়তে হয়েছে বিবেককে। তবে এত কিছুর পরও রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। দেশে বিদেশে একগুচ্ছ পুরস্কার পাওয়ার পর আগামী ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এর (Filmfare Awards)মনোনয়ন তালিকায় অন্তত ৭টি বিভাগে নাম রয়েছে এই সিনেমার। কিন্তু সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকেই প্রত্যাখ্যান করলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস মানেই বলিউডের কাছে সেটা অস্কারের থেকে কিছু কম নয়। কিন্তু এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে, “অনৈতিক এবং সিনেমা বিরোধী” আখ্যা দিয়েছেন পরিচালক। ফিল্মফেয়ারের মনোনয়নের তালিকা প্রকাশ করে পোস্ট করা টুইটের প্রেক্ষিতে একটি লম্বা পোস্ট করেন তিনি। ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। পরিচালক এই ফিল্মফেয়ারকে ‘নিপীড়নমূলক এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বলে বৃহস্পতিবার টুইটারে লেখেন, “মিডিয়ার থেকে খবর পেলাম যে দ্য কাশ্মীর ফাইলস ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে । কিন্তু আমি খুব ভদ্রভাবেই এই অনৈতিক ও সিনেমা-বিরোধী অনুষ্ঠানের অংশ হতে প্রত্যাখ্যান করছি।” এখানেই শেষ নয় নিজের পোস্টে ক্ষোভ প্রকাশ করে বিবেক জানান ফিল্মফেয়ার পুরস্কার থেকে একজন চলচ্চিত্র নির্মাতার মর্যাদা আসে এমন নয় তবে এই অপমানজনক ব্যবস্থার অবসান হওয়া উচিত। বলিউডের দুর্নীতিবাজ, অনৈতিক এবং ছদ্মবেশী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ এবং ভিন্নমতের কারণে, এই ধরনের পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট করেছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...