Sunday, March 15, 2026

গুণমানের বিচারে ফেল ৪৮টি নিত্য প্রয়োজনীয় ওষুধ!

Date:

Share post:

রোগ হলে সবার আগে ডাক্তারের কাছে গিয়ে সুস্থতার জন্য ওষুধ খেতে চায় সাধারণ মানুষ। কিন্তু সেই ওষুধের গুণমান যদি ঠিক না থাকে তাহলে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাই বেশি। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) নিয়ামক সংস্থা ডিসিজিআই (DCGI)-এর রিপোর্টে সেই আশঙ্কাই প্রকাশ করা হয়েছে। কারণ, ১৮টি ফার্মা কোম্পানির (Pharma Companies) লাইসেন্স বাতিলের পর এবার কালো তালিকাভুক্ত হয়েছে ৪৮টি ওষুধ। কার্ডিয়াক সমস্যা থেকে ডায়াবেটিস এমনকি ব্লাড প্রেসারের মতো রোগে ব্যবহৃত ওষুধের উপাদানে গোলমাল রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ১,৪৯৭টি ওষুধের গুণমান পরীক্ষা করে ডিসিজিআই (DCGI)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ামক সংস্থা ওষুধের তালিকা প্রকাশ করে জানিয়েছে, ১৪৪৯টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করেছে আর বাকিরা ফেল। এই তালিকায় অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন, প্রোবায়োটিক্স সবই রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টি ডায়বেটিক, গ্লিমেপিরাইড জাতীয় ওষুধ রয়েছে এই ফেল করা ওষুধের তালিকায়। ভিটামিন ট্যাবলেট আজকাল বেশিরভাগ মানুষই খান, সেক্ষেত্রে এটা অনেক বড় চিন্তার বিষয়। ৪৮টি ওষুধকে বাতিল করার পর ফার্মা কোম্পানিগুলির প্রতিক্রিয়া জানতে চেয়েছে ডিসিজিআই। বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা সাফাই দিয়েছে বটে। কিন্তু এই সংস্থাগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় স্বাস্থ্যমন্ত্রক, এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...