Thursday, May 14, 2026

কালিয়াগঞ্জ কাণ্ডের আঁ.চ কলকাতায়, বিজেপির বিক্ষো.ভ ঘিরে তুলকালাম!

Date:

Share post:

কালিয়াগঞ্জ কাণ্ডের (Kaliaganj Case) প্রতিবাদ করার নামে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলাকে (Esplanade Area) অচল করার চেষ্টা বিজেপি (BJP) যুব মোর্চার কর্মী সমর্থকদের। মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলে বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ প্রতিবাদ বলে জানানো হয়। পাশাপাশি কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যপালের কাছে তলব চাইবেন বলে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) জানান। ডোরিনা ক্রসিং-এর কাছে বিজেপি যুব মোর্চার মিছিল আটকায় পুলিশ (Kolkata Police)। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা বলে অভিযোগ। পুলিশের ব্যারিকেড ভেঙে অশান্তি তৈরির চেষ্টা করলে একের পর এক বিজেপি যুব মোর্চার কর্মীকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।

বিজেপির সদর দফতর থেকে শুক্রবার দুপুরে রাজভবনের উদ্দেশ্যে বিজেপি যুব মোর্চার যে মিছিল বেরোয় , তাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত ধর্মতলা চত্বর। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ প্রতিবাদ করতে রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের তরফ থেকে তাঁদের বারবার বোঝানোর চেষ্টা হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন তাঁরা। কর্মব্যস্ত দিনে এভাবে ধর্মতলা চত্বরকে অবরুদ্ধ করার যে চেষ্টা বিজেপির তরফ থেকে করা হয় তার জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এরপরই পরিস্থিতি সামাল দিতে এবং কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে বিক্ষোভকারীদের আটক করতে বাধ্য হয় পুলিশ।

পাশাপাশি ধর্মতলা রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেছে কংগ্রেস। হিন্দ সিনেমার কাছ থেকে মিছিল করে এসে ধর্মতলায় পথ অবরোধ করলেন কংগ্রেসের (Congress) কর্মী সমর্থকেরা। দুই রাজনৈতিক দলের বিক্ষোভ প্রতিবাদ মিছিলে ধর্মতলায় ধুন্ধুমার।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...