Wednesday, June 3, 2026

ফের সুপ্রিম ধাক্কা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নথি তলবের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

সাক্ষাৎকারের প্রতিলিপি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, শুক্রবার রাত বারোটার মধ্যে তার নথি চেয়ে পাঠিয়ে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। শুক্রবার রাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানেই হাইকোর্টের(High Court) বিচারপতির(justice) নির্দেশের ওপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার দুপুরে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেন, রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে সাক্ষাৎকারের নথি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল তা আনাতে হবে। তিনি হাইকোর্টে নিজের চেম্বারে রাত বারোটা পনেরো পর্যন্ত অপেক্ষা করবেন এই নথির জন্য। আদালত সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে রাতেই বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে। এরপর হাইকোর্টের বিচারপতির এই নির্দেশের উপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

আরও পড়ুন- বাড়ানো হবে না বাস ভাড়া! জানালো রাজ্য, পাল্টা হুঁশিয়ারি বাস মালিকদের

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...