Thursday, May 14, 2026

BREAKING: সুপ্রিম কোর্টকে কটাক্ষ, পরবর্তী বিচারপতিকে পরিহাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

সকালেই সুপ্রিম কোর্ট নিয়োগ মামলা থেকে সরিয়ে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরপর দুপুরে বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুপ্রিম কোর্টে পাঠানো তাঁর নথির প্রতিলিপি চেয়েছিলেন। সেই প্রশাসনিক নির্দেশের ওপরেও রাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বোপান্না-কোহলির বেঞ্চ। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে বলেন, ‘যুগ যুগ জিও সুপ্রিম কোর্ট’! এবং বলেন ‘যেভাবে এই মামলা আমার হাত থেকে সরিয়ে নেওয়া হল তাতে বাকি নিয়োগ মামলাও আমার হাতে থাকবে বলে মনে হয়না’। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য একেবারে শেষে, যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ব্যক্তিগত মনখারাপের কোনো জায়গা নেই, আমার পুরো মামলায় ছমাস সময় লেগেছে, নতুন যিনি বিচারপতি আসবেন তাঁর ৬০ বছরও সময় লাগতে পারে। এক একজনের কাজের পদ্ধতি, স্টাইল এক এক রকম’। বিচারপতির এই মন্তব্য ফের বিতর্ক তৈরি।

আরও পড়ুন- ফের সুপ্রিম ধাক্কা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নথি তলবের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...