Thursday, June 4, 2026

দুরন্ত জয় লখনৌর, পাঞ্জাব কিংসকে ৫৬ রানে হারাল কে এল রাহুলের দল

Date:

Share post:

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। এদিন শিখর ধাওয়ানদের ৫৬ রানে হারাল কে এল রাহুলের দল। লখনৌর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোইনিস। ৭২ রান করেন তিনি। ৫৪ রান মায়ার্সের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লখনৌ। লখন‍ৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোইনিস। ৭২ রান করেন তিনি। ৫৪ রান মায়ার্সের। ৪৩ রান করেন আয়ুস বাদোনি। অধিনায়ক কে এল রাহুল করেন ১২ রান। ৪৫ রান করেন নিকোলাস পুরান। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, স‍্যাম কুরান এবং লিভিংস্টোন।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। পাঞ্জাবের হয়ে লড়াই করেন অর্থব তাইডে। ৬৬ রান করেন তিনি। ১ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৬ রান করেন রাজা। ২৩ রান করেন লিভিংস্টোন। লখনৌ-এর হয়ে চার উইকেট নেন যশ ঠাকুর। তিন উইকেট নেন নবিন উল হক। দুটি উইকেট নেন রবি। একটি উইকেট নেন স্টোনিস।

আরও পড়ুন:ভারতীয় দলে রাহানের সুযোগ পাওয়া নিয়ে কী বললেন ঋদ্ধি?

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...