Thursday, May 14, 2026

রেলে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় নয়! সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

Date:

Share post:

রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা আগে যে ছাড় পেতেন তা বহাল রাখার দাবিতে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে রেলের টিকিটে প্রবীণ নাগরিকরা আর ছাড় পাবেন না। কোভিডের সময়ে এই ছাড় বন্ধ হয়েছিল।

আরও পড়ুন:অন্যের পুকুরে মাছ ধরেই সংসার চলে, পঞ্চায়েত প্রধানের জীবন কাহিনী আপনাকে গর্বিত করবে

সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরাতে আবেদন জানিয়েছিলেন এমকে বালাকৃষ্ণণ। এই প্রসঙ্গে আদালত জানিয়ে দেয়, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে সরকার।


ভারতীয় রেল অতিমারির আগে পর্যন্ত ৬০ বছর বয়স্ক পুরুষরা টিকিটের দামের উপর ৪০ শতাংশ ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে বয়সের সীমা ছিল ৫৮ বছর। তারা টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় পেতেন। কিন্তু এখন পুরো দামেই টিকিট কাটতে হবে প্রবীণ নাগরিকদেরও।
২০২০ সালে করোনাকালে প্রবীণ নাগরিকদের রেলে ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি একটি সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে অতিমারি শেষ হওয়ার পর ছাড় ফিরিয়ে আনার।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...